তহিরুন নেছা চৌধুরী একাডেমি চারখাই, চারখাই, বিয়ানীবাজার, সিলেট। EIIN: 134319 MPO Index: 202213431912 প্রতিষ্টাকাল: ২০০৩ খ্রীঃ শিক্ষার্থীর সংখ্যা: বর্তমান (প্রাথমিক শাখা) ছাত্র-১০৮ জন, ছাত্রী -৮৭ জন, (মাধ্যমিক শাখা) ছাত্র -১৮২ জন, ছাত্রী-১৮৫ জন ।মোট ৫৬২ জন। প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি: তহিরুন নেছা চৌধুরী একাডেমি চারখাই প্রতিষ্ঠানটি ২০০৩ খ্রিঃ অত্র এলাকার এক মহীয়সী নারী তহিরুন নেছা চৌধুরীর নামে তার সুযোগ্য সন্তান আতিকুর রাজ্জাক চৌধুরী (সেলিম) এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন । প্রতিষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানটির নাম ছিল তহিরুন নেছা বালিকা বিদ্যালয় । ২০০৮ খ্রিঃ অত্র প্রতিষ্ঠানের এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানটির নামকরন করা হয় তহিরুন নেছা চৌধুরী একাডেমি চারখাই । প্রতিষ্ঠানটি ২০১১ খ্রিঃ পাঠদানের অনুমতি,২০১৪ খ্রিঃ স্বীকৃতি,২০২২ খ্রিঃ MPO লাভ করে । অত্র প্রতিষ্ঠানটি দুটি শাখায় বিভক্ত । প্রাথমিক শাখা ও মাধ্যমিক শাখা । প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সরকারী শিক্ষা কাঠামোর ভিত্তিতে অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, যা সুনামের সাথে শিক্ষা বিস্তারে চলমান ।
তহিরুন নেছা চৌধুরী একাডেমি চারখাই শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখছে। শিক্ষার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি, বিতর্ক, বিজ্ঞান সকল ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে চলেছে। অত্র বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী মেধাবী, সৎ, কর্মঠ, আধুনিক বিজ্ঞান মনষ্ক, যোগ্য দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যাবে এ আমার দৃঢ় প্রত্যাশা। বিদ্যালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে সন্তানের শিক্ষার জন্য অভিভাবকের পরিকল্পিত বিনিয়োগই সর্বশ্রেষ্ঠ...
তহিরুন নেছা চৌধুরী একাডেমি চারখাই, চারখাই, বিয়ানীবাজার, সিলেট। EIIN: 134319 MPO Index: 202213431912 প্রতিষ্টাকাল: ২০০৩ খ্রীঃ শিক্ষার্থীর সংখ্যা: বর্তমান (প্রাথমিক শাখা) ছাত্র-১০৮ জন, ছাত্রী -৮৭ জন, (মাধ্যমিক শাখা) ছাত্র -১৮২ জন, ছাত্রী-১৮৫ জন ।মোট ৫৬২ জন। প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি: তহিরুন নেছা চৌধুরী একাডেমি চারখাই প্রতিষ্ঠানটি ২০০৩ খ্রিঃ অত্র এলাকার এক মহীয়সী নারী তহিরুন নেছা চৌধুরীর নামে তার সুযোগ্য সন্তান আতিকুর রাজ্জাক চৌধুরী (সেলিম) এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন । প্রতিষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানটির নাম ছিল তহিরুন নেছা বালিকা বিদ্যালয় । ২০০৮ খ্রিঃ অত্র প্রতিষ্ঠানের এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানটির নামকরন করা হয় তহিরুন নেছা চৌধুরী একাডেমি চারখাই । প্রতিষ্ঠানটি ২০১১ খ্রিঃ পাঠদানের অনুমতি,২০১৪ খ্রিঃ স্বীকৃতি,২০২২ খ্রিঃ MPO লাভ করে । অত্র প্রতিষ্ঠানটি দুটি শাখায় বিভক্ত । প্রাথমিক শাখা ও মাধ্যমিক শাখা । প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সরকারী শিক্ষা কাঠামোর ভিত্তিতে অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, যা সুনামের সাথে শিক্ষা বিস্তারে চলমান ।
আমাদের ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচিতি ও সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি মনে করি। আশা করি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কার্যক্রমটি তথ্যবহুল হবে এবং আপডেট থাকবে। ওয়েবসাইট প্রস্তুতকরণের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক এবং তাদের পথ চলা হোক সত্য, সুন্দর, কল্যাণ ও আলোর পথে। সবার জন্য আমার শুভ কামনা।