তহিরুন নেছা চৌধুরী একাডেমি চারখাই, চারখাই, বিয়ানীবাজার, সিলেট। EIIN: 134319 MPO Index: 202213431912 প্রতিষ্টাকাল: ২০০৩ খ্রীঃ শিক্ষার্থীর সংখ্যা: বর্তমান (প্রাথমিক শাখা) ছাত্র-১০৮ জন, ছাত্রী -৮৭ জন, (মাধ্যমিক শাখা) ছাত্র -১৮২ জন, ছাত্রী-১৮৫ জন ।মোট ৫৬২ জন। প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি: তহিরুন নেছা চৌধুরী একাডেমি চারখাই প্রতিষ্ঠানটি ২০০৩ খ্রিঃ অত্র এলাকার এক মহীয়সী নারী তহিরুন নেছা চৌধুরীর নামে তার সুযোগ্য সন্তান আতিকুর রাজ্জাক চৌধুরী (সেলিম) এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন । প্রতিষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানটির নাম ছিল তহিরুন নেছা বালিকা বিদ্যালয় । ২০০৮ খ্রিঃ অত্র প্রতিষ্ঠানের এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানটির নামকরন করা হয় তহিরুন নেছা চৌধুরী একাডেমি চারখাই । প্রতিষ্ঠানটি ২০১১ খ্রিঃ পাঠদানের অনুমতি,২০১৪ খ্রিঃ স্বীকৃতি,২০২২ খ্রিঃ MPO লাভ করে । অত্র প্রতিষ্ঠানটি দুটি শাখায় বিভক্ত । প্রাথমিক শাখা ও মাধ্যমিক শাখা । প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সরকারী শিক্ষা কাঠামোর ভিত্তিতে অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, যা সুনামের সাথে শিক্ষা বিস্তারে চলমান ।